শেষ হতে চলেছে ২০২৪ । তবে বছর শেষ হওয়ার আগেই বড়ো রদবদল দেশে । বদল করা হলো মনিপুর সহ চার রাজ্যের রাজ্যপাল । মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই , রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হলো প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে । অনুসুইয়া উকের জায়গা নিলেন তিনি ।
মণিপুরের পাশাপাশি রাজ্যপাল বদল হয়েছে , মিজোরাম , বিহার , কেরল ও ওড়িশার । মিজোরামের রাজ্যপাল হচ্ছেন , অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং । কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদকে নিযুক্ত করা হয়েছে , বিহারের নতুন রাজ্যপাল হিসাবে । অপরদিকে কেরলের নতুন রাজ্যপাল হচ্ছেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর । এছাড়াও ওড়িশার রাজ্যপাল ইস্তফা দেওয়ায় , মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কামভামপতিকে করা হয়েছে ওড়িশার নতুন রাজ্যপাল ।
উল্লেখ্য , এই ৫ জায়গার রদবদলের মধ্যে অন্যতম হলো মণিপুরের বদল । জাতিগত হিংসায় মনিপুর প্রায় ২ বছর ধরে উত্তপ্ত । কোনভাবেই পরিস্থিতি , নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না । এরূপ পরিস্থিতিতে , নানা মহলের ধারণা , অশান্ত মণিপুরকে স্বাভাবিক করতেই দায়িত্ব দেওয়া হলো , প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে ।







