এবার কলকাতার একটি বাড়ি থেকে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায়। মৃতার নাম মল্লিকা দাস। তিনি আর এন টেগোর হাসপাতালের নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সেই বাড়ি থেকেই সোমবার সকালে মল্লিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
ভাড়াবাড়ির ছাদে এদিন মল্লিকার দেহ ঝুলে থাকতে দেখতে পান বাড়ির অন্যান্যরা। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করছেন নার্সিংয়ের ছাত্রীদের সহপাঠীরা। তবে মল্লিকা সত্যিই আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতা ছাত্রীর বাড়ী বাঁকুড়ায়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বাড়ীতে খবর দিয়েছে। খবর পেয়েই শোকে কাতর বাড়ীর লোকজন। কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা।







