রাজনীতিরাজ্য

যুবভারতী কান্ডে , মুখ্যমন্ত্রীর পদক্ষেপ , শুধুমাত্র আইওয়াশ ! কটাক্ষ শুভেন্দুর

যুবভারতী কান্ডের পর , ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস , নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে , চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে । মুখ্যমন্ত্রীও নিয়েছেন কড়া পদক্ষেপ , দিয়েছেন সম্মতি । তদন্তের জন্য গড়েছেন কমিটিও । ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, ডিজিপি রাজীব কুমারকেও । তবে এই পুরো বিষয়কেই আইওয়্যাশ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ।

পাশাপাশি তার দাবী , গ্রেফতার করতে হবে অরূপ বিশ্বাস, সুজিত বসুকে । তিনি বলেন , “আমরা অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতার চাই। যুবদের আবেগে আঘাত করেছেন। টাকাগুলো ফেরত দিন। দর্শকদের পিটিয়েছে পুলিশ, জেলে ঢোকান হয়েছে। তাঁদের জামিন দেওয়া হোক।”

শনিবার , মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীরও । কিন্তু সেদিন তিনি যাননি । যা নিয়েও শুভেন্দু বলেন , “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন। মেসিকে নিয়েও কয়েকশো কোটি টাকার চুরি হয়েছে।”

ডিজেপি রাজীব কুমারের শোকজকেও আইওয়াশ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা । শুভেন্দুর কথায় , “ডিজিপি রাজীব কুমারকে শোকজ আইওয়্যাশ। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত স্বরাষ্ট্রমন্ত্রী।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.