খেলাধুলা

আগুন আর বরফ:ব্যক্তিগত বিপর্যয়ের পরই বিশ্বসেরার সিংহাসন স্মৃতির দখলে

জীবনে যখন একের পর এক ব্যক্তিগত ধাক্কা আসে, তখন কাজের মধ্যেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হয়। ঠিক এই পথেই হাঁটছেন ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা স্মৃতি মন্ধানা। সাম্প্রতিক সময়ে তার জীবনে যে ঝড় বয়ে গেছে, তা সামলে তিনি এখন মন দিয়েছেন ক্রিকেটে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। আর এই কঠিন সময়েই তার কাছে এল এক দারুণ সুখবর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনি ফিরে পেলেন বিশ্বসেরা ব্যাটারের তকমা। মঙ্গলবার আইসিসি মহিলাদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডকে টপকে এক নম্বরে উঠে এসেছেন স্মৃতি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮১১, যেখানে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া উলভার্ডের পয়েন্ট হলো ৮০৬। অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার (৭৩৮ রেটিং) রয়েছেন তিন নম্বরে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দশম স্থানে রয়েছেন জেমাইমা রডরিগেজ (৬৫৬ রেটিং)।

ভেঙে যাওয়া সম্পর্কের যন্ত্রণা
স্মৃতির এই সাফল্যের খবর হয়তো আরও বড় হতো, যদি না সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে বড়সড় বিপর্যয় আসত। গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগের সমস্ত অনুষ্ঠানও হাসিখুশি পরিবেশে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়, যার কারণে দুই পরিবার বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। দুঃখজনকভাবে, পরদিনই অসুস্থ হয়ে পলাশকেও হাসপাতালে ভর্তি হতে হয়। তিন দিন চিকিৎসার পর দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এরই মধ্যে বিয়ের অনুষ্ঠানে পলাশের সঙ্গে এক কোরিওগ্রাফারের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায়। অবশেষে, এই সব বিতর্কের জেরেই নাকি তাদের বিয়ে ভেঙে গেছে।

হৃদয় ভাঙার এই কঠিন সময়ে ক্রিকেটকেই একমাত্র আশ্রয় হিসেবে ধরে নিয়েছেন স্মৃতি। সেই মানসিকতা নিয়েই তিনি এখন শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বরের শেষ দিকে এই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার কথা। ঠিক তার আগেই এমন সুখবর নিঃসন্দেহে স্মৃতির মনকে চাঙ্গা করে তুলবে এবং তাকে মাঠে আরও ভালো খেলার প্রেরণা জোগাবে। উলভার্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরেও পয়েন্ট হারানোর কারণেই স্মৃতির জন্য এই সিংহাসন ফিরে পাওয়ার পথটি খুলে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.