খেলাধুলা

‘বোলিং-এ এখনও ত্রুটি বর্তমান’, ভারতের পারফর্মেন্স প্রসঙ্গে বিশেষ বার্তা কপিল দেবের

চলতি বছরের টি-২০ বিশ্বকাপে দারুণ ফর্মে আছে টিম ইন্ডিয়া। রোহিত ব্রিগেড প্রথম দুই ম্যাচে জয়লাভ করেছে। প্রথমে পাকিস্তানকে বধ, তারপর নেদারল্যান্ডসকে পরাজিত করেছে রোহিত অ্যান্ড কোম্পানি। এবার সামনাসামনি হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আজ আফ্রিকানদের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। ম্যাচের পূর্বে বড় মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব।

আক্ষরিক অর্থে দুটো ম্যাচে বিশাল জয় আনতে পারেনি ভারত, যতটা আশা করা যায়। কিছু জায়গায় খেলা ছিল বেশ দুর্বল। সেই প্রেক্ষিতে কপিলের বক্তব্য, ‘ভারতীয় দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে যত রান তুলেছিল, তার চেয়ে আরও বেশি কিছু রান তোলার প্রয়োজন ছিল সেই ম্যাচে। সেই সঙ্গে দুই ম্যাচেই শেষের দিকের ওভারগুলোতে ভারতীয় দল কিছু অপ্রয়োজনীয় রান প্রতিপক্ষকে উপহার দিয়েছে। ভারত জিতে চলেছে ঠিকই কিন্তু এই স্বভাবগুলি বজায় থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।’

অন্যদিকে, সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসায় সামিল কপিল দেব। বলেছেন সূর্যকুমারের ভালো ফর্মের কথা। ভারতের জেতার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারেন যাদব একথাও বলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সঙ্গে রোহিত শর্মা সম্পর্কে কপিলের উবাচ, ‘ভারত এখনও তাদের অধিনায়ক রোহিত শর্মাতে একটু বেশি কম্প্যাক্ট হয়ে যায় এবং রাহুল কিছু রান করুক। বিরাট কোহলির অ্যাঙ্করের ভূমিকা পালন করা উচিত, কারণ তিনি ইনিংসের পরের দিকে গতি বাড়াতে পারেন। তবে তিনি যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পান তবে এই দলটি যে কোনও লক্ষ্য তাড়া করতে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.