ডার্বির আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল আর এই প্রস্তুতির মুহূর্তেই লাল হলুদ শীর্ষকর্তাদের গলায় শোনা গেল মন্তব্য। তাদের মন্তব্য বড় ম্যাচ জিততে গেলে মস্তানদের দরকার হয়। ডার্বির আগে উত্তপ্ত লাল হলুদ দলকে তৈরি করতে নিজেরাই মাঠে নেমে পড়লেন একটাই শব্দ মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল।
লাল হলুদে শীর্ষকর্তা দেবব্রত কথায়, “দলে মস্তান অনেকই রয়েছে। মস্তান না হলে এই জার্সি পড়েছে কেন? ইস্টবেঙ্গলের জার্সি পড়ে মস্তানি দেখাতেই হবে। মস্তানিটা ভেতর থেকে আসে”। এর আগে ছটি ডার্বি ম্যাচে জিতেছিল মোহনবাগান। ফলে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল লাল হলুদ এর সমর্থকদের। এবার তারই পাল্টা জবাব দেবে লাল হলুদ জানালেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি আরো বলেন”মোহনবাগান তো অনেক কিছুই বলছে সব কথারে কি উত্তর দিতে হবে? আমরা মাঠেই তার উত্তর দেব তারই অপেক্ষায় থাকছি”।







