নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ি, সায়ন সেন:– তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা লাগানো কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নগর বেরুবাড়ি এলাকায় । জানা গেছে নগর বেরুবারি তৃণমূল শ্রমিক সংগঠন inttuc এর অঞ্চল সভাপতি জইনুল সরকার । তিনি নগর বেরুবাড়িতে নতুন তৈরি হওয়া হিমঘরে তৃণমূল প্রভাবিত inttuc এর পতাকা লাগাতে গিয়েছিলেন তারপরে শুরু হয় বিবাদ। বিজেপি ও সি টু এর কর্মীরা জইনুর সরকারকে মারধর করে এমনটাই অভিযোগ। এরপর জহিনুর সরকারকে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। তার হাতেও পায়ে চোট লেগেছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা ।
এ বিষয়ে জলপাইগুড়ি আইএনটিটিইউসির সদর ব্লক ১ এর সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন জইনুল সরকারকে বিজেপি এবং সিটুর কিছু সদস্যরা মিলে আক্রমণ করে জইনুল কে আহত করে। যার জন্য তিনি হসপিটালে ভর্তি আছেন। বিষয়টি নিয়ে সিটু এবং বিজেপির তরফে বলা হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা এখন তোলাবাজিতে শিরোনামে। তাই নিজেদের মধ্যে গন্ডগোল করে জইনুল হসপিটালে। দোষারোপ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। মানুষ এর বিচার করা শুরু করে দিয়েছে। যদিও পুরো ঘটনার জন্য কয়েক জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন জয়নুল সরকারের ছেলে কাসেম সরকার। দোষীদের শান্তির দাবিতে থানার গেটের সামনে কিছু টা সময় বিক্ষোভ করেন আই এন টি টি ইউসির সদর ব্লক এক এর তরফে।







