বর্ধমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাপ ক্যাবের প্রচলন চলছে শহর থেকে শুরু করে মফসল চারিদিকে। তারই মধ্যে আরও বেশি জনপ্রিয়তা কুড়িয়েছে বাইক ট্যাক্সি। এবার সেই ক্ষেত্রে আনা হলো নয়া নিয়ম।
যাত্রার ক্ষেত্রে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সুবিধে হওয়ার ফলে মানুষের কাছে এর পরিসেবা আরও বেশি গ্রহণ পেয়েছে। এছাড়াও এতে ভাড়া কম লাগে। এমনকি গাড়ির তুলনায় অনেকটাই কম জ্যামে আটকে থাকতে হয়। তবে এবার সরকারের নয়া নিয়ম চালু হওয়ার ফলে পকেটে টান পরতে পারে বলে চিন্তার ভাঁজ করেছে বাইক ট্যাক্সি চালকদের কপালে।
দুর্গোৎসবের মধ্যেই নির্দেশিকা জারি করে পরিবহন দফতর। যেখানে উল্লেখ করা ছিল বাইক বা স্কুটির মাধ্যমে যাত্রী পরিবহনকে ট্রান্সপোর্ট ভেহিকল হিসেবে গণ্য করা হবে। তার জন্য বাইক ট্যাক্সি চালকদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করাতে হবে। এমনকি এই রেজিস্ট্রেশনের পর প্রতিবছর ট্যাক্সও দিতে হবে।
এই নয়া নিয়মের ফলে বাইক ট্যাক্সি চালকদের কমপক্ষে ৪০০০ টাকা খরচ হবে। বর্তমানে রাজ্যে রয়েছে ২০-২২ হাজার বাইক ট্যাক্সি। পাশাপাশি ব্যক্তিগত বাইকে যাত্রী পরিবহন বেআইনি। এমনকি পুলিশের হাতে পরলে ফাইন হতে পারে। তবে এখন উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে আয়ের থেকে অনেকটাই ব্যয় হয়ে যাচ্ছে। যার ফলে মাথায় হাত পরেছে বাইক ট্যাক্সি চালকদের।
নির্দেশিকায় দেওয়া নিয়ম গুলি:
কমার্শিয়াল পারমিট নেওয়া।
গাড়ির ফিটনেস সার্টিফিকেট থাকা।
চালক ও যাত্রীর জন্য হেলমেট বাধ্যতামূলক।
সর্বোচ্চ ১০ কেজির মালপত্র নেওয়ার নিয়ম, যা বাইকের চাকায় থেকে ৩৬ সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে।
নতুন নিয়মের ফলে বাইক ট্যাক্সি চালকদের ব্যয় হচ্ছে:
কমার্শিয়াল বাইকে ট্রান্সফারের খরচ: ১০৯০ টাকা।
রেজিস্ট্রেশনের জন্য: ৩৪০ টাকা।
পারমিটের জন্য: ২০০০ টাকা।
নতুন লাইসেন্স প্লেটের জন্য: ৫০০ টাকা।







