জেলা

দুই নাবালিকাকে প্রকাশ্য রাস্তায় অপহরণের চেষ্টা, ভয়াবহ ঘটনা হুগলির আরামবাগে।

প্রকাশ্য রাস্তায় অপহরণের চেষ্টা, অভিযোগ টিউশন পড়তে যাওয়া সময়ে নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা করে দুই যুবক।

জানা গিয়েছে শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা দুই নবম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিলেন টোটোয় চেপে। সেই সময় দুই যুবক ওই টোটোয় উঠে পড়ে। তারপরেই তারা দুই ছাত্রীকে ভয় দেখায় বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য।

যুবকদের থেকে বাঁচার জন্য টোটো থেকে নেমে গিয়ে অন্য টোটো ধরে বাড়ি ফেরার চেষ্টা করেন ওই দুই ছাত্রী। সেই সময় তাদের টোটোকে আবার আটক করে ওই দুই যুবক। দুই নাবালিকাকে ভয় দেখিয়ে তাঁদেরকে চাঁদুর নিমতলার কাছে নিয়ে যায় যুবকরা। দুই বোন চিৎকার করা শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবকরা। এরপরে স্থানীয়রা আরামবাগ পুলিশকে খবর দেন, ঘটনাস্থলে আসে মহিলা উইনারস টিম।

জানা গিয়েছে মেয়ে দুটির বাড়ি আরামবাগের পারুল এলাকায়। দুই নাবালিকা বড় বিপদ থেকে রক্ষা পেলেও সম্পূর্ণ ঘটনাটি অপহরণের চেষ্টা না অন্য কিছু, তা নিয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। ইতিমধ্যেই সেই অঞ্চলের সিসিটিভি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.