কলকাতা

৫০,০০০ টাকা চাঁদা দিতে না অসমর্থ পরিবারকে মারধর , অধরা অভিযুক্ত।

পুজোয় মনমত চাঁদা না পাওয়ায় ব্যবসায়ী সহ তার পরিবারকে মারধর। এমনটাই অভিযোগ উঠলো দমদমের সুভাষনগরের এক স্থানীয় তৃণমূলকর্মী সৌরভ আইচ ওরফে বাবুলালের বিরুদ্ধে।

সৌমেন বর্মন দমদমের সুভাষনগরের বাসিন্দা, পেশায় তিনি জল ব্যবসায়ী। পুজো উপলক্ষে সৌরভ আইচ ওরফে বাবুলাল ৫০ হাজার টাকা দাবী করেন সৌমেনের কাছ থেকে। এছাড়াও ১০০ পেটি জলও চান বাবুলাল।

সৌমেন তাঁর সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়না সৌরভ আইচ ওরফে বাবুলাল। অভিযোগ গত ১৩ অক্টোবর বাবুলাল সৌমেনের বাড়িতে চড়াও হন তিনি। সৌমেন বাড়ির বাইরে বেরলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন বাবুলাল। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে তাঁর স্ত্রী ও বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান।ব্যবসায়ীকে বাঁচাতে গেলে মারধর করা হয় স্ত্রী, সন্তানকেও। তাদের পোষাকও ছিড়ে ফেলা হয়। এমনকি স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীকে করা হয় শ্লীলতাহানি।

এখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন ব্যবসায়ী। সৌমেন বলেন ‘আমার বোবা মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি। ও কানে শুনতে পায় না, কথা বলতে পারে না।’

গত ১৫ অক্টোবর এই বিষয়ে সমস্ত পদ্ধতি মেনে দমদম থানায় অভিযোগ দায়ের করা হলেও অধরা অভিযুক্ত। দোষীর শাস্তির দাবি করছেন অভিযোগকারী পরিবার। জানা গিয়েছে অভিযুক্ত বাবুলাল স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্র ওরফে বাপি মিত্রের ঘনিষ্ঠ।

যদিও বাবুলাল দাবী করেছেন ওইদিন তাঁকেও ওইদিন মারধর করা হয়। এছাড়া তিনি কোনও পূজা কমিটির সাথে যুক্ত নন, ফলে চাঁদা চাওয়ার কোনও ব্যাপারই নেই!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.