অফবিট

প্রতিদিন মুড়ি খাওয়া কি ভালো না খারাপ? জানুন বিস্তারিত

মুড়ির সঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। এ ছাড়া ঝালমুড়ি মাখা পছন্দ নয় এমন লোক খুব কমই আছে। মুড়ি অনেকের কাছে স্বাচ্ছন্দ্যের। কিন্তু মুড়ি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জানেন কি?
একমুঠো মুড়ির গুণ একটি ওষুধের গুণের সমান! উপকরণটির মধ্যে থাকা পুষ্টিগুণ সারিয়ে ফেলতে পারে বিভিন্ন রোগ।

ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে মুড়ি। তাই অনেকেই মুড়ি এড়িয়ে চলেন। কিন্তু মুড়ির গুণও নেহাত কম নয়। প্রতিদিন মুড়ি খেলে ক্ষতির চেয়ে লাভের সম্ভাবনাই বেশি। মুড়ি শুধু স্বাদের জন্যই নয়, এর উপকারিতাও আছে অনেক।

* মুড়িতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে উপকারী ব্যাকটেরিয়ার উৎপাদন করে। এই উপকারী ব্যাকটেরিয়া কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে সাহায্য করে। যাঁরা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন, তাঁদের খাবারের তালিকায় নিয়মিত মুড়ি রাখতেই পারেন।

* মুড়ি খেলে শরীরে শক্তি থাকে। কারণ এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। মুড়ি ওজন কমাতে সহায়ক। কারণ এতে ক্যালরি এবং ফ্যাট দুটোই খুব কম থাকে।

* মুড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে ইনসলিউবল ফাইবার। এই ফাইবার কিন্তু ক্যানসার সেলের বিরুদ্ধে কাজ করে। এতে থাকা ইনসলিউবল ফাইবার অন্ত্র থেকে মলের মাধ্যমে সহজে বেরিয়ে যায়। বেরনোর সময় সঙ্গে নিয়ে যায় ক্ষতিকর কিছু কোষ। তাই কোলোন ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ কমে।

* হাড় মজবুত রাখতে দারুণ সাহায্য করে মুড়ি। প্রতিদিন খাবারের তালিকায় মুড়ি থাকলে তাতে থাকা ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন ডি, পটাশিয়াম এবং আরও অন্যান্য উপকারী উপাদান হাড় মজবুত রাখে এবং হাড়ের নানা সমস্যা দূর করে।

* সস্তার মুড়িতেই রয়েছে পুষ্টির ভান্ডার। এতে আছে নিয়াসিন, ভিটামিন ডি, ক্যালশিয়াম, ফাইবার, আয়রন, থিয়ামিন ও রাইবোফ্ল্যাভিন। তাই দেহে পুষ্টির ঘাটতি থাকলে তাও মিটিয়ে দিতে পারে এই খাবার। ফলে এতদিন যাঁরা মুড়ি খাচ্ছিলেন, তাঁরা নির্দ্বিধায় চালিয়ে যান। আর যাঁরা নাক সিঁটকে দূরে দূরে ছিলেন, তাঁরা আজ থেকেই মুড়ি খাওয়া শুরু করুন। ফল পাবেন হাতেনাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.