প্রতিবছরের ন্যায় , এবারও অ্যালেন পার্কে শুরু হলো কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল । উদ্বোধন করেন , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার থেকেই সেজে উঠলো শহর কলকাতা। আলোকোজ্জ্বল পার্কস্ট্রীট । এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই , সকলকে বড়দিন এবং নিউ ইয়ারের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন , “আমরা সব ধর্মকে সম্মান করি। আমরা সব ধর্মের উৎসবকে নিজের উৎসব বলে পালন করি।” মুখ্যমন্ত্রীর আরও দাবী, “সবটাই করি। প্রত্যেকটা উৎসব করি। কারণ, আমার বাংলার মানুষেরা মেলা খেলা সব ভালবাসে। ছাত্ররাও খুব খুশি। ক্রিসমাস এবং নিউ ইয়ার ফেস্টিভ্যাল সবার মনে আনন্দ আনবে।”
উল্লেখ্য , বৃহস্পতিবার থেকে শুরু হয়ে, ৩০ ডিসেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে । তবে ডেকোরেশন এবং ফুড স্টল ৫ জানুয়ারি পর্যন্ত থাকবে । এই ফেস্টিভালে বহু ফুড স্টলের ব্যবস্থাও থাকবে । মুখ্যমন্ত্রীর কথায় , এইবছর , এই ক্রিসমাস ফেস্টিভ্যাল ঐতিহাসি হতে চলেছে ।
প্রসঙ্গত , ২৫ ডিসেম্বর বড়দিন । ওইদিন প্রতিবছরই উপচে ভিড় লক্ষ্য করা যায় । গাড়ি নিয়ে চলাচল একদমই নিষিদ্ধ থাকে । এবারও ২৪ এবং ২৫ তারিখ গাড়ি চলাচল বন্ধ থাকবে পার্ক স্ট্রিটে । সেই সময় পায় হেঁটেই চলাচল করতে হবে ।







