বলিউডের বক্স অফিসে ‘কিক’ সিনেমা আলাদাই প্রভাব ফেলেছিল। এই সিনেমার জনপ্রিয়তা এতটাই ছিল যে দর্শকমহল তার দ্বিতীয় সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। অবশেষে বড় পর্দায় আসার জন্য তৈরি হচ্ছে ‘কিক ২’ সিনেমা। তবে এই সিনেমায় নায়ক হিসেবে সালমান খান থাকলেও, বড় চমক থাকছে খল চরিত্রে। কাদের দেখা যাবে এই সিনেমার নেতিবাচক চরিত্রে?
ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় শো এর মধ্যে রয়েছে বিগবস। এবার সেই শো এর সিজন ১৯ শের এক তারকাকে এবার দেখা যাবে বলিউডের ভাইজানের এই বহু প্রশংসিত সিনেমায়। এছাড়াও ২৭শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সেই সিনেমার প্রথম ঝলক ও টিজার। সেখানেই আলাদাভাবে নজর কেড়েছেন বিগ বস ১৯-এর জনপ্রিয় প্রতিযোগী প্রণিত মোরে। এবার সেই তারকাকে ফের সালমান খানের সঙ্গে বড় পর্দায় ফ্রেমবন্দি হতে দেখা যাবে।
‘কিক ২’-তে প্রণিত মোরে ছাড়াও থাকছেন দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দন। তবে চমকের শেষ এখানেই নয়। বলিউডের ভাইজানের সিনেমা বলে কথা, একটু চমক না থাকলে হয়। ভাইজান যে কোন সিনেমায় নিজেই একজন চমক তাঁর সঙ্গে যদি খলনায়ক হিসেবে একজন ট্র্যান্ডিং অভিনেতা থাকে তাহলে কেমন হয়? বর্তমানে বক্স অফিসে ঝড় তুলছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। যেই সিনেমার খল চরিত্রে বেশ প্রশংসিত হয়েছেন অক্ষয় খান্না। এবার ‘কিক ২’-এর অন্যতম বড় চমক হল এই বলি তারকা। এবার ‘ধুরন্ধর’ সিনেমার পর ‘কিক ২’ সিনেমায় নেতিবাচক চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দেখাতে চলেছেন অভিনেতা অক্ষয় খান্না।







