রাজ্য

ইডির বিরুদ্ধে জোরজবরদস্তির অভিযোগ কালীঘাটের কাকু’র !

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। তিনি আদালতের নির্দেশে ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন। সেখান থেকেই কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসাংবিধানিক পদ্ধতিতে জেরার অভিযোগ তুললেন ইডির বিরুদ্ধে ‘। আদালতে তাঁর অভিযোগ, ইডি ‘চাপ’ দিচ্ছে তাঁকে দোষ কবুল করে নেওয়ার জন্য । ‘কালীঘাটের কাকু একটি চিঠি দিয়ে বিচারভবনে জানিয়েছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা ‘চাপ’ দিচ্ছেন তাঁকে ।

ওই চিঠির পাশাপাশি তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন । তিনি অভিযোগ তুলে জানিয়েছেন ,হেফাজতে থাকাকালীন তাঁর আইনজীবী সেলিম রহমান তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু ইডি তাঁর সঙ্গে তাঁর আইনজীবীকে দেখা করতে না দিয়ে
ফিরিয়ে দিয়েছে । এদিন চিঠির পাশাপাশি ‘কালীঘাটের কাকু ‘ তার আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন । এছাড়াও চিঠিতে জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জেরার সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

বিচারক অনুমতি দিয়েছেন কালীঘাটের কাকুকে । সে তার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবে । এছাড়াও আদালত জানিয়েছে, এক দিন অন্তর অন্তর তিনি তাঁর আইনজীবীর সঙ্গে ৩০ মিনিটের জন্য দেখা করতে পারবেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.