বিনোদন

বড়দিনে শর্ট ফিল্মে চমক! ইউটিউবে মুক্তি পেতে চলেছে ভৌতিক সিনেমা ‘হটস্পট

২৫শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির একাধিক বিগবাজেটের সিনেমা। তারমধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সিনেমা ‘লহ গৌরঙ্গের নাম রে’ সিনেমা। অন্যদিকে বড় পর্দায় উড়বে ‘প্রজাপতি ২’ সিনেমা। এরইমধ্যে বড় দিনের এই উৎসবের আমেজ আরো বাড়িয়ে দিতে দর্শকমহলে শর্ট ফিল্মের চমক আনলেন ভৈরাভা ফিল্ম প্রোডাকশন। ইউটিউবে মুক্তি পাবে এই ভৌতিক প্রেক্ষাপটে শর্ট ফিল্ম ‘হটস্পট’।

বর্তমানে শুধুমাত্র বড় সিনেমাই নয় বরং
বিভিন্ন শর্ট ফিল্মও মানুষের কাছে বেশ প্রশংসিত হয়। বড়দিনের উৎসবের আবহাওয়ায় বড় পর্বতের সিনেমার পাশাপাশি ছোট দৈর্ঘ্যের সিনেমা মানুষের মনোরঞ্জনের জন্য আসছে। প্রীতম দত্তের পরিচালনায় তৈরি হচ্ছে ‘হটস্পট’। পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলাবেন ভৈরাভা ফিল্ম প্রোডাকশন। ভৌতিক প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হলেও জঙ্গিদের আকস্মিক আক্রমণে কিভাবে নিজেদের প্রাণ বাঁচায় সেটাই হয়ে উঠেছে এই সিনেমার মূল আকর্ষণ। এই সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা আয়ান বোসকে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রীতম দাস, সুশান সাহা, বৈশিক সহ অন্যান্য তারকাদের। তবে এই সিনেমা বড়দিনে কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার।

এ প্রসঙ্গে এই শর্ট ফিল্মের পরিচালক প্রীতম দত্ত জানিয়েছেন, “এই প্রজেক্টটি আমার আগের কাজ থেকে আলাদা। নতুনভাবে ভাবনা নিয়ে কাজ করেছি-এটি এক ধরনের এক্সপেরিমেন্ট এবং ইন্ডি শর্ট ফিল্ম জগতে নতুন কিছু।”

এ প্রসঙ্গে এই শর্ট ফিল্মের নায়ক আয়ান বোস জানিয়েছেন, “আমি বহু শর্ট ফিল্ম ও ফিচার ফিল্মে কাজ করেছি, তার মধ্যে উগ্রা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল এবং সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছি। হটস্পট শুট করতে ভীষণ মজা হয়েছে। এই ছুটির মরসুমে দর্শকরা শর্ট ফিল্মের এক নতুন স্বাদ পাবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.