নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজ্য পেল নতুন নির্বাচন কমিশনার । প্রাক্তন মুখ্যসচিব তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার রাজীব সিন্হা নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন । যদিও রাজ্য সরকার তাঁর নাম আগেই সুপারিশ করেছিল । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস দীর্ঘদিন তাতে সই করেননি। রাজভবন এতদিন পরে সেই নামেই সিলমোহর দিল । নবান্নে সেই ফাইল পাঠিয়েও দেওয়া হয়েছে । তিনি বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন এমনটাই সূত্রের খবর । উল্লেখ্য গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না ।
যদিও বেশ কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল , কবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার আসবেন । এমনকি এই নিয়ে সংঘাতও দেখা দেয় রাজ্য এবং রাজভবনের মধ্যে । সূত্রের খবর , রাজ্যপাল দ্বিতীয় এবং তৃতীয় নামও চেয়ে পাঠান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলেছিলেন । ফলে রাজ্যপাল বলেছিলেন , সঠিক সময়ই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য গতমাসেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় । যার ফলে খালি হয়ে পড়েছিল রাজ্যে নির্বাচন কমিশনারের পদ । সেই নিয়ে একাধিকবার প্রশ্ন ওঠে। রাজ্যের মাধ্যমে নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে অনুমোদন মেলেনি এমনটাই সূত্রের খবর । শোনা যায়, রাজ্যপাল রাজীব বাদে আরও বেশ কয়েকটি নাম চেয়ে পাঠান। পাশাপাশি রাজ্যপাল রাজীবের নাম ও পাঠান হয়। এর পরেও কেন ঢিলেমি , এই নিয়ে মুখ খোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী । জি







