নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস সহ ৩ টি ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । এই ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নগাত । এই ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃত এবং আহতের সংখ্যা। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৮৮- এবং নিহতের সংখ্যা এক হাজারেরও বেশি । প্রায় ৮৩ জনের শনাক্তকরণ বাকি রয়েছে। তবে এখনও চলছে উদ্ধারকাজ। পাশাপাশি পাল্লা দিয়ে চলছিল রেললাইন ঠিক করার কাজ। সূত্রের খবর , দুর্ঘটনার ৫ দিনে রেল জানাল আবার চলবে আপ করমণ্ডল এক্সপ্রেস ।
আপ করমণ্ডল এক্সপ্রেস আজ বুধবার দুপুর ৩টে ২০ মিনিটে প্রায় ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ছাড়বে।ফের সেই একই পথেই ছুটবে রেল। সেই একই সময়ে বালেশ্বরের অদূরে বাহানগার দুর্ঘটনাস্থল পেরোবে। সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানান , ‘‘রেলপথ সারাইয়ের কাজ হয়ে গিয়েছে। তবে করমণ্ডল এক্সপ্রেস আগের রুটেই এগিয়ে যাবে ।
রেল সূত্রে খবর, ইতিমধ্যে সংশ্লিষ্ট রেলপথে একাধিক ট্রেন ছুটে গিয়েছে। সোমবার বন্দে ভারত এক্সপ্রেস গিয়েছে। তার পরে আপ লাইন দিয়ে চালানো হেয়েছে ফলকনুমা এক্সপ্রেসও। উল্লেখ্য, সোমবারই ওই লাইন দিয়ে ৪০টির বেশি ট্রেন চলাচল করেছে। যদিও বালেশ্বরের কাছে ট্রেনের গতি ছিল কম । কারণ সদ্য রেলপথ মেরামত হয়েছে, তাই ওই জায়গা দিয়ে যাওয়ার সময় ঘণ্টায় মোটামুটি ১০ কিলোমিটার ট্রেনগুলির গতিবেগ ছিল। এরপর মঙ্গলবার আবার বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যায়। আজ বুধবারও বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।







