রাজনীতিরাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে বীরভূমে তৃণমূলের কোর কমিটির প্রস্তুতি তুঙ্গে

নতুন বছরের দ্বিতীয় দিনেই আসন্ন হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা সফরে নামছেন বাংলার যুবরাজ। এই জেলা শহরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুই জেলা হলো মেদিনীপুর ও বীরভূম। এবার বীরভূমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে তুঙ্গে দলীয় প্রস্তুতি। তাই এই প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ হলো বীরভূমের কোর কমিটির বৈঠক।

২০২৬ পরলেই দামামা বেজে যাবে বিধানসভা নির্বাচনের। তাই ভোটের ময়দানে লড়াই করতে রণনীতি তৈরি করে ফেলেছে রাজ্যের শাসক দল। এবার সেই রণকৌশল নিয়েই জেলা সফরে বেরিয়ে পরলেন তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড। প্রথমেই নিজের জনপ্রিয় প্রকল্প সেবাশ্রয় নিয়ে পৌঁছে যাচ্ছেন বারুইপুরে। এরপরই উত্তরবঙ্গের সফরে যাবেন তিনি। ঠিক তারপরেই অর্থাৎ ৪ঠা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন বীরভূমের মাটিতে। যেই জেলা অনুব্রত মন্ডলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তাঁর আগেই ২৭শে ডিসেম্বর অর্থাৎ শনিবার ঠিক দুপুর তিনটের সময় সম্পন্ন হয় কোর কমিটির বিশেষ প্রস্তুতি বৈঠক।

সেই বৈঠকের আলোচনায় নির্বাচিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস স্থল থেকে শুরু করে সময় সূচি। পাশাপাশি সেই জনসভায় নিশ্চিত করা হয়েছে কর্মী সমর্থকদের উপস্থিতি। যেই কোর কমিটিতে আহ্বায়ক রয়েছেন অনুব্রত মন্ডল। পাশাপাশি এই কোর কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। সব মিলিয়ে বীরভূমের মাটিতে তৃণমূলের সেনাপতির আগমনী যে প্রস্তুতি দেখা দিয়েছে, তাতে শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে। এমনকি সকলেই মনে করছে তৃণমূলের সেকেন্ড ম্যান জেলা সফরে এসে কর্মী সমর্থকদের উজ্জীবিত করবেন। এছাড়াও আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য রণকৌশল ঠিক করে দেবেন তিনি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দেবেন। সবমিলিয়ে সকলেই তাকিয়ে রয়েছে জেলা সফরে বেরিয়ে বাংলার যুবরাজ কি বার্তা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.