গত ২৩ সেপ্টেম্বর দিল্লিতে ৭১ তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই জীবনে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন কিং খান, রানি মুখার্জী ও ভিক্রান্ত মেসি। রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করে বেজায় খুশী ছিলেন তাঁরা। সে দিন হাসিমুখে পুরস্কার গ্রহণ করলেও খুশী ছিলেননা রানি বরং ক্রোধ ও শোকে ছিলেন তিনি। কিন্তু কেন?
আসলে রানির অভিযোগ জাতীয় পুরস্কারের নিয়মাবলী ও কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিনেত্রী চেয়েছিলেন এই বিশেষ খুশীর দিনটি তাঁর মেয়ে আদিরার সঙ্গে ভাগ করে নিতে। কিন্তু কর্তৃপক্ষ জানায়, ১৪ বছরের কম যাদের বয়স, তাঁদের এই অনুষ্ঠানে ঢোকার অনুমতি নেই। মেয়ের বয়স মাত্র ১০ বছর হওয়ার কারণে আদিরা সেই দিন রানির সাথে থাকতে পারেনি।
এই বিষয় রানি বলেন,“মেয়ে আমার সঙ্গে যেতে চেয়েছিল। যখন এখান থেকে বলা হল ১৪ বছরের কম বয়সিদের প্রবেশের অনুমতি নেই, সেটা শুনেই রাগে গজগজ করতে থাকে। খুব অন্যায় আসলে। মেয়েকে যদিও আশ্বস্ত করে বলি, ‘ওই দিন তুমি আমার সঙ্গেই থাকবে’। আদিরা আসলে আমার জন্য শুভ।”







