কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে নিয়ম বদলের প্রথম দিনেই চমকে দিল বিক্রির অঙ্ক। ২৫ সেপ্টেম্বরেই বিক্রি হয়েছে এক লাফে ৪,৪০৯টি নতুন স্মার্ট কার্ড। আগের দিন যেখানে বিক্রি হয়েছিল ২,৮১৩টি, সেখানে একদিনে প্রায় ৫৬% বৃদ্ধি। শুধু নতুন কার্ড নয়, সেদিন রাত ১২টা পর্যন্ত আরও ৪৪,৮১০টি পুরনো কার্ড রিচার্জ বা মেয়াদ বাড়ানো হয়েছে।
মেট্রো সূত্রে খবর, এই জনপ্রিয়তার নেপথ্যে একগুচ্ছ সুবিধা—
সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা।
সর্বনিম্ন ইস্যু মূল্য এখন মাত্র ১০০ টাকা (এর মধ্যে ডিপোজিট ৫০, ভাড়া ৫২, সঙ্গে বোনাসও মিলছে)।
কার্ডের বৈধতা এক বছরের বদলে বেড়ে গেল ১০ বছরে।
পুরনো কার্ডেরও মেয়াদ আরও ১০ বছর পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন কার্ডের সক্রিয়তা (activation) হবে ইস্যুর দিন থেকে নয়, বরং প্রথমবার AFC বা PC গেটে সোয়াইপ করার পর থেকে।
রিচার্জ করলে আগের মতোই মিলবে ৫% বোনাস।
সব মিলিয়ে, যাত্রীদের কাছে নতুন নিয়ম যেন খরচে হালকা, সুবিধায় ভারী। প্রথম দিনের অঙ্কই তা প্রমাণ করছে—মেট্রোয় এখন স্মার্ট কার্ডই স্মার্ট পছন্দ!







