আদিবাসী মানুষজনের জন্য সুখবর। ঝাড়গ্রাম জেলার পর এই প্রথম পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হচ্ছে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র। সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চলের বেনেদিঘি স্কুলমাঠে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং সবংয়ের বিধায়কের উদ্যোগে আদিবাসী সাংস্কৃতিক সেন্টারটির দ্বারোদ্ঘাটন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন এই সাংস্কৃতিক সেন্টারটি।
সেন্টারটি তৈরিতে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, এসডিও পাতিল যোগেশ, অশোক রাও, মণীশ দাস, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি দাস, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বিকাশ ভুঁইয়া, বাবুলাল মাইতি, বাদল বেরা প্রমুখ। এই সেন্টারটি চালু হয়ে গেলে পার্শবর্তী সবং, ডেবরা, পিংলা, ময়না, পটাশপুর ব্লকের মানুষজন আসতে পারবেন বলে জানা যায়।







