শিক্ষাঙ্গনে যখন রাজত্ব করছে এক শ্রেণীর অর্থলোলুপ শিক্ষার কারবারিরা, একজন ছাত্র বা ছাত্রীর একাধিক টিউটরের লাগাম ছাড়া মাস মাহিনার টাকা জোগাতে স্বল্প ইনকামি অভিভাবকদের যখন জিভ বেরিয়ে যাওয়ার জোগাড়, তখন কোলাঘাটে দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশোনা শেখাতে গড়ে উঠলো অবৈতনিক শিক্ষাদান কেন্দ্র।
কোলাঘাটের একটি জন প্রিয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত ক্লাবের উদ্যোগে প্রায় পঞ্চাশ জন পড়ুয়াকে নিয়ে এই চলতি মাসেই শুরু হয়েছে এই অবৈতনিক শিক্ষাদান কেন্দ্র। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এবং পরোপকারী সমাজ কর্মী হংস শুভ্র পাল বিনা পারিশ্রমিকে ইংরাজি পড়ানোর দায়িত্ব নিয়ে শিক্ষা কেন্দ্রের সূচনা করেন। এরপর অঙ্ক দেখানোর জন্য এগিয়ে আসেন অবসর প্রাপ্ত শিক্ষক মলয় ঘোষ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সামন্ত পদার্থ বিজ্ঞান পড়ানোর দায়িত্ব নিয়েছেন। সব মিলিয়ে শিক্ষা বিষয়ক এই উদ্যোগে এলাকার শিক্ষা প্রেমী সহ একশ্রেণীর ছাত্রছাত্রী সহ অভিভাবকরা খুবই খুশি। উদ্দিপনা এবং উৎসাহের সাথেই চলছে শিক্ষাদান কর্মসূচি। সংকেতের পক্ষে অসীম দাস জানান, “সারা বছরই অর্তদের সেবায় বিরামহীন বহুমুখী কর্মসূচীর সাথে আমরা শিক্ষার বিস্তার লাভের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহন করেছি। দুঃস্থ ছেলে মেয়েদের আহ্বান জানানোর সাথে সাথে শিক্ষাদানের কাজ আরো ভালো ভাবে চালাতে পরোপকারী শিক্ষক তথা শিক্ষা বিদরে বিনম্রচিত্তে আমন্ত্রণ জানাচ্ছি।।







