রাজ্য

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ফিল্ড ম্যানেজার

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পেটিএম কোম্পানির ফিল্ড ম্যানেজার। ঘটনাটি ঘটেছে ইন্দোরের লাসুদিয়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম গৌরব, তিনি গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। তদন্ত করে জানা গেছে, তিনি চাকরি নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।

তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে,যে মৃত ব্যক্তি পেটিএম নিয়ে কোন সমস্যায় ছিলেন না। তবে কি কারণে আত্মঘাতী হলেন পেটিএম কোম্পানির ফিল্ড ম্যানেজার গৌরব তা এখনো স্পষ্ট জানা যায়নি।

আত্মঘাতী গৌরবের স্ত্রী মোহিনী পুলিশকে জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি চাকরি নিয়ে সমস্যায় ছিলেন। তিনি চাকরি হারানোর ভয়ে ও ভীত ছিলেন। এই ঘটনা গুলির সংমিশ্রণেই তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান করা হচ্ছে। যদিও পুলিশ কোন সুইসাইড নোট উদ্ধার করেনি।

পুলিশ সূত্রে খবর, গৌরব এবং তাঁর স্ত্রী আট বছর আগে বিবাহবনে আবদ্ধ হয়েছিলেন এবং বর্তমানে তাঁর দুটি কন্যা রয়েছে। তাঁর গোয়ালিয়রের বাড়িতে তার বৃদ্ধা বাবা-মা এবং বড় ভাই থাকেন।

এছাড়াও বর্তমানে তাঁরা যে ফ্ল্যাটে থাকতেন সেটি তার শশুর মাত্র এক সপ্তাহ আগে কিনেছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি গৌরবের শ্যালিকা পুনমও তাঁদের সঙ্গে থাকতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.