রাজনীতি

আজ দক্ষিণ ২৪ পরগণার ডায়ামন্ড হারবারে সভা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী

আজ দক্ষিণ ২৪ পরগণার ডায়ামন্ড হারবারে সভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একদিকে পাঁচশো-হাজার টাকার ভাতা দিচ্ছেন, অন্যদিকে সরকারী কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করছেন। এমনকি, চাকুরিপ্রাপ্ত মানুষকে বঞ্চিত করে দুর্নীতি করে চাকুরি দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের। এইভাবে গত বারো বছর ধরে বেকার যুবক-যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে চলেছে এই সরকার। এটা চলতে দেওয়া যায় না।

 

তিনি আরো বলেন, বিকল্প রাজনীতির পথের সন্ধান করতে গিয়ে আমরা বলছি সৌজন্যের রাজনীতি করতে। উদাহরণসরূপ তিনি বলেন, ডায়ামন্ড হারবারের বর্তমান সাংসদের ব্যক্তিজীবন নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। বরং আমরা তাঁকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আগ্রহী। আমরা তাঁকে প্রশ্ন করবো, এই রাজ্যে ওয়াকাফ সম্পত্তি অথবা দেবোত্তর সম্পত্তির হতশ্রী দশা কেন? নওসাদ সিদ্দিকী বলেন, এই রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ শাসকদলের তোলাবাজী। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল আজ তোলাবাজদের দাপটে ধুঁকছে। এখানে যদি কলকারখানা হত, তাহলে এখানকার মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হতো না।

যদি দল অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে আইএসএফ এখানে কোন হেভিওয়েট প্রার্থী দাঁড় করাবে। দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিত মাইতি বলেন, এটা ২০১৮ সাল নয়, এটা ২০২৩ সাল। তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। ডায়ামন্ড হারবারের এসডিপিও-র উদ্দেশ্যে তিনি বলেন, দলদাস না হয়ে নিরপেক্ষ ভাবে প্রশাসন চালান, নাহলে আইএসএফ আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ও নির্বিঘ্নে ভোটপর্ব সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.