খেলাধুলা

কাজল-টুইঙ্কলের শোয়ে কেন দেখা গেল না শাহরুখকে?‘বাদশা’র খোলসা করলেন নেপথ্যের আসল কারণ

হলিউড-বলিউডের আলোচিত টক শোদের তালিকায় নতুন সংযোজন ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দু দুই সঞ্চালিকা— কাজল দেবগন ও টুইঙ্কল খান্না। তাঁদের কফি কাউচে বসে প্রথম পর্বেই নিজের ব্যক্তিগত জীবনের নানা অনুচ্চারিত প্রসঙ্গ খুলে বলেছিলেন দুই সুপারস্টার— আমির খান ও সলমন খান। ফলে স্বাভাবিক ভাবেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল— কেন এখনও উপস্থিত হলেন না শাহরুখ খান?

এই প্রশ্নের জবাব অবশেষে দিলেন ‘বাদশা’ নিজে। লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র বিখ্যাত রাজ-সিমরনের ব্রোঞ্জ মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এক পডকাস্টারে মুখোমুখি হয়ে শাহরুখ খোলসা করলেন অসহযোগিতার নয়, বরং ব্যস্ততার কারণেই শো এড়িয়ে যাওয়ার কথা।

শাহরুখ বলেন, “ওদের শোতে যেতে না পারায় সত্যিই খারাপ লেগেছে। নতুন ছবি কিং–এর শুটিংয়ে খুব ব্যস্ত ছিলাম। মাঝখানে হাতেও চোট পাই। তাই সময় করে উঠতে পারিনি।”

তবে এখানেই শেষ নয়। রসিকতার সুরে শোয়ের একটি ‘অস্বস্তিকর’ দিকও সামনে আনলেন তিনি। কিং খানের ভাষায়, “শুধু একটা ব্যাপার বাদ দিয়ে যেতে চেয়েছিলাম— ওই খাবার খাওয়ার ঝক্কি! ওদের শোতে এত্ত খাবার থাকে, সামলানোই দায়!”

শাহরুখের মন্তব্যে হাসির রোল ওঠে উপস্থিত ভিড়ে। পাশে বসে থাকা কাজলও সেই মজা উপভোগ করেন। তবে তিনি এটাও জানান, শোতে না যেতে পারলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রতিটি পর্ব নাকি নিয়ম করে দেখেছেন SRK।

সম্প্রতি লন্ডনে ডিডিএলজে’র ৩০ বছরের উদ্‌যাপনের আবহে দুই পুরনো বন্ধুর জমজমাট আড্ডার মাঝেই উঠে আসে এই আলোচনার বিষয়। বিতর্কে জর্জরিত কাজল-টুইঙ্কলের টক শো নিয়ে নানাবিধ জল্পনার অবসান ঘটিয়ে শাহরুখের এই স্বীকারোক্তি যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.