খেলাধুলা

নিশ্চিত হলো নতুন ভেন্যু: সৈয়দ মুস্তাক আলির সুপার লিগ ও ফাইনাল এখন পুণেতে

একেবারে শেষ মুহূর্তে বড় ধরনের রদবদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচি অনুসারে ইন্দৌরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ এবং ফাইনাল ম্যাচের। কিন্তু বিশেষ কারণে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে সব ম্যাচ পুণেতে সরিয়ে নিয়ে যাওয়া হলো।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া নিশ্চিত করেছেন যে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের জন্য এই স্থান পরিবর্তন কার্যকর হচ্ছে। গ্রুপ পর্বের সূচি অপরিবর্তিত থাকলেও, আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সুপার লিগ এবং ১৮ ডিসেম্বরের ফাইনাল এখন পুণের স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। স্থান পরিবর্তনের কারণ হিসেবে উঠে এসেছে এক অপ্রত্যাশিত ‘অ-ক্রিকেটীয়’ সমস্যা। বিসিসিআই সূত্র মারফত জানা যায়, ১৩ থেকে ১৬ ডিসেম্বর ইন্দৌরে চিকিৎসকদের একটি বড় সম্মেলন থাকায় শহরের ভালো মানের হোটেলগুলিতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের থাকার জন্য পর্যাপ্ত ঘর পাওয়া যাচ্ছিল না। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MPCA) অনুরোধে এবং খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাধ্য হয়েই বিসিসিআই এই ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.