খেলাধুলা

কেকেয়ার-কে হারিয়ে জয়লাভ মুশকিল, জানালেন এমআই তারকা

চলতি আইপিএল-এ ভাল ফর্মে নেই বললেই চলে মু্ম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে তাঁরা জয় আনতে পেরেছে। আবার আর্চারের অনুপস্থিতি এখন আর এক দুশ্চিন্তায় ফেলেছে দলকে। ব্যাটারের কনুইয়ের সমস্যা ফের দেখা দেওয়াতেই এই সমস্যা। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের পেস বোলিং বিভাগকে আর্চার নেতৃত্ব দেবেন আশা করা হয়েছিল। কিন্তু চোটের কারণে তাঁকেই খেলাতে পারছে না দল।

রিঙ্কু সিং’কে নিয়ে মুম্বই-এর অলরাউন্ডার টিম ডেভিড বলেছেন, ‘কেকেআরের হাতে কিছু বিপজ্জনক ব্যাটার রয়েছে। যদি আমাদের বোলাররা ওদের আগে আউট করে দিতে পারে তা হলে শুরুটা দারুণ হবে। কিন্তু আগে থেকে পরিকল্পনা করাটাই কঠিন কাজ। আমরা মূলত নিজেদের নিয়েই ভাবছি। ভাল ম্যাচ খেলার আশা রয়েছে। ভাল ক্রিকেট খেলতে পারলে পয়েন্ট তালিকায় আরও উপরের দিকে যেতে পারব।’

মুম্বই-এর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল রেকর্ড খুবই ভাল। উক্ত বিষয়ে ডেভিডের সংযোজন, ‘এসব ম্যাচের কটা ম্যাচে আমি খেলেছি আমি জানি না। তাই এই রেকর্ড নিয়ে বলাটা আমার পক্ষে মুশকিল। এই মু্ম্বই দলটা সম্পূর্ণ একটা নতুন দল। আমরা আমাদের ঘরের মাঠেই এই ম্যাচটা খেলব। আর ঘরের মাঠে আমরা সেই সাপোর্টটা বরাবর পেয়ে এসেছি। ঘরের মাঠকে পারফরম্যান্সের মধ্যে দিয়েই আমরা নিজেদের দুর্গে পরিণত করতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.