খেলাধুলা

কে হবেন বিসিসিআই এর পরবর্তী সচিব ! চলতি মাসেই ঘোষিত হবে নাম ?*

সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় , ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভারতের জয় শাহ । চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করতে , হাতে আর সময় বাকি মাত্র দু-মাস । ১ ডিসেম্বর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি । তবে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর সচিব রয়েছেন জয় শাহ । সূত্রের খবর চলতি মাসেই , তাঁর পরবর্তী সময় বিসিসিআই সচিব কে হবে , সেই নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে । ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে ২৯ সেপ্টেম্বর । সূত্রের খবর , সেই বৈঠকের কাজ সামলাবেন শাহই।

জানা গেছে , এখনই নতুন সচিব কে হবে, তা নিয়ে এখনই তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড । নতুন সচিব কে হবেন , তা নিয়ে অন্যদিন একটি অন্য সাধারণ সভা ডাকা হতে পারে বলে খবর । ২৯ তারিখের আগে ২৫ তারিখ অর্থাৎ বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। তবে সেই বৈঠকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব কে হবেন , তা নিয়ে আলোচনার সম্ভাবনা খুবই কম ।

ইতিমধ্যেই , বিসিসিআইয়ের সচিব হিসেবে জয় শাহের বিকল্প রূপে ক্রিকেট মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে তিনজনকে নিয়ে । বিসিসিআই এর পরবর্তী সচিব হিসেবে , নাম উঠে আসছে রাজীব শুক্লা, আশিস শেলার ও অরুণ ধুমালের। তিনজনই ভারতীয় ক্রিকেট দুনিয়ার সঙ্গে জড়িত। তবে জয় শাহ এর আসল উত্তরসূরি কে হবেন , তা তো সময়েরই অপেক্ষা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.