আবারো যাত্রায় বাঁধা হয়ে দাঁড়ালো কপ্টার। এবার এই সমস্যার শিকার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেকের কপ্টারটি বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশ্যে ওড়ার কথা ছিল। তবে ডিজিসিএ এর পক্ষ থেকে অনুমতি না মেলায় , নিজের কপ্টার করে যাত্রা করতে পারেননি অভিষেক। এই কারণে বেহালার ফ্লাইং ক্লাবে প্রায় এক ঘন্টা অভিষেককে অপেক্ষা করতে হয়েছিল। শেষমেশ সাহায্যের বাড়িয়েছেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরন।
বিধানসভা নির্বাচনের বেশ কয়েকমাস আগে থেকেই প্রচারের কাজ শুরু করে দিয়েছে ঘাসফুলশিবির। ‘আবার জিতবে বাংলা’ নামে জেলায় জেলায় প্রচারের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার , বারুইপুরে জনসভার কাজ শেষ করেছে। আজ বীরভূমের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল অভিষেকের। তারাপীঠ মন্দির দর্শনের পর জনসভায় যোগদানের কথা রয়েছে তার। পাশাপাশি রামপুরহাট হাসপাতালেও যাওয়ার কথা আছে।
কপ্টারে সমস্যার দরুন সড়কপথে যাত্রা করার বিষয়ে ভাবা হয়েছিল। তবে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার হেলিকপ্টারটি একদিনের জন্য অভিষেককে দিয়েছেন বলেই খবর। এই সমস্যা নিয়ে ডিজিসিএ জানিয়েছে, কুয়াশার কারণে হেলিকপ্টারটি উড়তে পারছে না। সেই কারণে অভিষেকের যাত্রায় বিভ্রাট সৃষ্টি হয়েছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, ডিজিসিএকে ব্যবহার করে অভিষেকের প্রচারের কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করছে।







