অফবিট

বয়স ১০২, কিন্তু এখনও নিজের বয়স ধরে রেখেছেন এই বৃদ্ধা

পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাদের কথা শুনলে আপনিও অবাক হবেন। মনে হবে এ কিভাবে সম্ভব? আজকে এমনই একজন বৃদ্ধার কথা জানবেন। বয়স তার ১০২, কিন্ত হারিয়ে দেবেন বড় বড় লোকেদেরও। ঠায় দাঁড়িয়ে দুই থেকে তিন পদ রান্না তার কাছে জলভাত। ১০০ জনের জন্য গরম গরম ন্যুডলস স্যুপ বানিয়ে পরিবেশনও করবেন খুব চট জলদি। দিনে ৭-৮ ঘণ্টা টানা কাজ করেও তার দেহে ক্লান্তি আসেনা। অনেকে বলেন তিনি জাপান তথা বিশ্বের সবচেয়ে প্রবীণ রন্ধনশিল্পী, নাম তার ফুকু। আজও তিনি তার রেস্তরাঁ চালাচ্ছেন।

জাপানের গুনমা এলাকার গিনকাতেই তার রেস্তরাঁটি। তার এই রেস্তরাঁ বিখ্যাত রামেন ন্যুডলস স্যুপের জন্য। রন্ধনশিল্পী ফুকুর হাতের রামেনের স্বাদ নেওয়ার জন্য দূর থেকে আসেন গ্রাহকেরা। তার হাতে তৈরি কাটসুডনও খুব জনপ্রিয়। আশ্চর্যকর বিষয় হল সব রান্না তিনি নিজের হাতেই করেন।

গ্যাসের সামনে তিনি ৭ থেকে ৮ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রান্না করেন। এই বয়সে এসে তা প্রায় অসম্ভব। কিন্তু ফুকু তা খুব সহজেই পারেন। ফুকু বলেন, পরিমিত পুষ্টিকর আহার ও নিয়মিত শরীরচর্চা করেই তিনি এত ফিট আছেন। তিনি জানান, রান্না বসিয়ে ওই সময়টাতে তিনি স্ট্রেচিং করে নেন। এতে দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থাকা যায় এবং পেশিতে টানও ধরে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.