রাজ্য

মনোনয়ন খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বাম নেতা জীবেশ সরকার !

নিজস্ব সংবাদদাতা : সন্ত্রাসকে উপেক্ষা করে গ্রামে মানুষের পঞ্চায়েত গড়ে উঠবে , রাজগঞ্জে মনোনয়ন খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্য বাম নেতা জীবেশ সরকার।

সোমবার মনোনয়নের তৃতীয় দিনে কার্যত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রক্রিয়া। এদিন সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের আনাগোনা লক্ষ্য করা গেল। জীবেশ বাবু আরও বলেন রাজ্যের স্বৈরাচারী সরকারকে সরাতে সমস্ত বিরোধী দলগুলোকে এক হতে হবে । তার কথায় রাজ্যে সন্ত্রাস তৈরি করছে রাজ্যের শাসক দল। তা সত্ত্বেও গ্রামের সাধারণ মানুষ এবারে তাদের পক্ষেই রায় দেবে।

বিভিন্ন সময়ে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকার পাহাড়ের মানুষকে প্রতারিত করছে । ভোট এলেই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে তার দাবি। এদিকে বাম সংগঠন সব সময় পাহাড়ের মানুষের অধিকারের কথা বলে। তিনি আভাস দেন নাম ক্ষমতায় এলে গোর্খা মানুষের অধিকার নিয়ে সদর্থক ভূমিকা নেবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.