বিনোদন

প্রকাশ্যে ‘ঠাকুরমার ঝুলি’ ওয়েব সিরিজের প্রথম ঝলক

ছোট পর্দায় জনপ্রিয়তা পেতেই এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা দিতে চলেছেন ফুলকি খ্যাত দিব্যাণী মন্ডল। এবারে প্রথম ওয়েব ওয়েব সিরিজেই বাজিমাত করলেন অভিনেত্রী। এক্কেবারে প্রথম কাজেই অভিনেত্রী ফ্রেমবন্দি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার সেই ওয়েব সিরিজ ‘ঠাকুরমার ঝুলি’র প্রথম ঝলক সামনে এলো।

গ্ল্যামার দুনিয়ায় চাকচিক্য নায়িকার অবতার থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে সাজিয়ে তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আপামোর বাঙালি বরাবরের রহস্যময় গল্প বেশ পছন্দের। যার জন্য ওয়েব সিরিজ হোক কিংবা বড় পর্দায় সর্বক্ষেত্রেই রহস্যময় গল্প ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে সকল অভিনেতা-অভিনেত্রীদেরই দেখা যাচ্ছে চেনা ছক ভেঙে নতুন চরিত্রে নিজেকে গড়ে তুলতে। এর আগে বস সিনেমা থেকে শুরু করে দেবী চৌধুরানীর মতো সিনেমায় নিজেকে ভেঙেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ওয়েব সিরিজ দুনিয়াতেও নিজের ভিন্ন ধরনের চরিত্রে সাজিয়ে তুললেন শ্রাবন্তী।

এই ‘ঠাকুরমার ঝুলি’ ওয়েব সিরিজের প্রথম ঝলকে দেখা গেল গ্ল্যামারাস চরিত্রের বাইরে এসে একমাথা পাকা চুলে দেখা গেছে অভিনেত্রীকে। পাশাপাশি রয়েছে চোখে মোটা ফ্রেমের চশমা। সবমিলিয়ে এই সাজে বোঝা গিয়েছে অভিনেত্রী চরিত্রের বয়স ছাড়িয়েছে প্রায় ৬০ বছর। এই গল্পে থাকবে বিভিন্ন রহস্য রোমাঞ্চ। সেই রহস্যের উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে অভিনেত্রীর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চরিত্রকে। সেখানেই অভিনেত্রী সেই রহস্য উন্মোচনে সাহায্য করবে দিব্যাণী মন্ডলের চরিত্র। সব মিলিয়ে এই ওয়েব সিরিজ আলাদাভাবে মানুষের মনে জায়গা করবে তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.