দেশ

মঙ্গলবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! কোন কোন ব্যাঙ্ক বন্ধ থাকবে ধর্মঘটে?

সপ্তাহের প্রথমেই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। যার ফলে চরম দুর্ভোগে পড়েছে গ্রাহকরা । প্রসঙ্গত, সপ্তাহে ৫দিন কর্মদিবসের দাবি তুলে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) পক্ষ আজ ২৭ জানুয়ারি গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন জানিয়েছে , সপ্তাহে ৫ দিন কর্মদিবসের দাবি তুলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি। সেই কারণে ন’টি প্রধান ব্যাঙ্ক ইউনিয়নের প্রতিনিধিত্বকারী একটি আম্ব্রেলা সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ব্যাঙ্ক ইউনিয়ন জানিয়েছে, সরকারি কর্মচারীর মতো ব্যাঙ্ক কর্মচারীদের জীবনে ভারসাম্য বজায় রাখতে সপ্তাহে ৫ দিন কাজ এবং সপ্তাহে মোট দুদিন ছুটির দাবি তোলা হয়েছে। এই দাবি তুলে গত ২৩ জানুয়ারি প্রধান শ্রম কমিশনার সঙ্গে বৈঠক করেন ব্যাঙ্ক ইউনিয়ন। যদিও কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই দাবি তুলে ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধর্মঘটে মূলত প্রভাবিত হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এসবিআই, পিএনবি সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

মূলত, ব্যাঙ্কে সশরীরে গিয়ে টাকা তোলা , নগদ টাকা জমা দেওয়া , চেক ক্লিয়ায়েন্স সহ অন্যান্য প্রশাসনিক কাজ বন্ধ থাকবে ধর্মঘটের দিন। যদিও বেসরকারি ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলির কর্মীরা ব্যাঙ্ক ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। সেই বেসরকারি ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক কাজ হবে বলেই মনে করা হচ্ছে। ব্যাঙ্কে সশরীরে উপস্থিত থেকে কোনো পরিষেবা পাবেননা গ্রাহকরা। তবে ঘরে ফোনের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারেন গ্রাহকরা। যেমন, একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো , ব্যালেন্স চেক করা , UPI ব্যবহার সংক্রান্ত পরিষেবা পাবে গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.