সকালে সরকারি সূত্রে এই খবর জানা যায় জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে।রেডওয়ানি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল ৬ মে র গভীর রাতে।অভিযান শেষ হয় বুধবার গভীর রাতে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় লস্কল ই তৈবার এক শীর্ষ কমান্ডার প্রথমে সংঘর্ষে নিহত হয়। বসিত দার নামে ওই জঙ্গি যৌথ বাহিনীর নিশানায় ছিল। বসিত নিহত হওয়ার পর এলাকায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জঙ্গি দমনে যৌথ অভিযানে নামে সেনা ও পুলিশ।যৌথ বাহিনী প্রথমে রেডওয়ানি এলাকাটি ঘিরে নেয়। এলাকায় দাগি জঙ্গিরা লুকিয়ে আছে বলে বিস্বস্ত সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে বাহিনী। শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষের পর তিন জঙ্গি মারা যায়। সরকারি সূত্রে জানানো হয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত শনিবার ওই এলাকায় বায়ু সেনার একটি কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে।কুলগাম এলাকায় জঙ্গিরা অনেকদিন ধরেই সক্রিয়। গত বছর অগাস্টে সেখানে জঙ্গি হামলায় তিন সেনা জওয়ান নিহত হন। তখন থেকেই জঙ্গিদের গতিবিধির দিকে নজির রাখা হচ্ছিল।
Read Next
November 13, 2026
নয়া মাইলফলক বেঙ্গালুরু মেট্রোর: পিঙ্ক লাইনের উদ্বোধন ও বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী
November 13, 2026
জাতীয় নিরাপত্তায় কড়া পদক্ষেপ: জাকির নায়েকের সংস্থা IRF-এর ওপর নিষেধাজ্ঞা বাড়ল আরও ৫ বছর
November 13, 2026
পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে ৫০ কোটির লুট! কীভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করল এই মুখোশধারী?
November 13, 2026
সোনিয়ার আত্মজীবনীতে শিখ দাঙ্গা নিয়ে ‘মিথ্যাচার’! দিল্লিতে বইয়ের কপিতে আগুন ধরালেন নিপীড়িতদের পরিবারের সদস্যরা
November 12, 2026
পুরনো শত্রুতার জের? জয়পুরে অপরাধী খুনের নেপথ্যে বড় চক্রের সন্ধান
November 12, 2026
প্রতিবন্ধী কামরায় শ্লীলতাহানি, বচসার জেরে তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা; ধৃত প্রৌঢ়
Related Articles
Check Also
Close







