রাজনীতি

কেন্দ্রের বকেয়া মেটানোর দাবিতে এবার ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২৯ এবং ৩০ মার্চ ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার তিন দিনের ওড়িশা সফরে রওনা হওয়ার পূর্বে এই মন্তব্যই করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনা এবং দিল্লির একনায়ক মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসছেন তিনি, এমনই দাবি তাঁর।

মমতার অভিযোগ, তিনি বাংলার বকেয়া মেটানোর জন্য প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন। তাঁর আরও দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁকেও বকেয়া দিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। তবে কোনও ক্ষেত্রেই কাজ হয়নি। স্বাভাবিকভাবেই তাই বাধ্য হয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একাধারে রধর্নায় বসেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ডিএর দাবিতে ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীরা। এহেন আবহেই আবার স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসার ঘোষণা করলেন। সবমিলিয়ে সরগরম রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.