আবহাওয়া

কলকাতায় ফের নামল তাপমাত্রা, কুয়াশার দাপট—ফেব্রুয়ারিতে কি ফিরছে শীত?

কলকাতায় ফের পারদ পতন। জানুয়ারির শেষে শীতের আমেজ কমে গেলেও ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার বদল টের পাচ্ছেন শহরবাসী। রবিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে এবং সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আপাতত তাপমাত্রা আরও কমলেও কনকনে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী সাতদিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী দিনে তাপমাত্রা উল্টে কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার প্রভাব স্পষ্ট। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা কমতে পারে।

উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপট বজায় রয়েছে। পাহাড় থেকে সমতল—সর্বত্র ঠান্ডার অনুভূতি। আগামী সাতদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা খুবই কম। ফলে এই পারদ পতনকে মরশুমের শেষ দিকের ঠান্ডা বলেই ধরে নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.