জেলা

বাস কন্টাকটার কে স্কুলছাত্রের অভিভাবকের বেধড়ক প্রহার! ঘটনায় ৫৪টি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল বাস কর্মচারীরা

গত সোমবার বিকেলে বাসের ফুট বোর্ডে দাঁড়িয়ে চলন্ত বাসেই আসছিল এক স্কুল ছাত্র।যাত্রীদের উঠানামা করতে অসুবিধা হয়,পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে যাত্রীরা ভেতরে যেতে বললে,যাত্রীদের কটুক্তি করে অভিযুক্ত স্কুল ছাত্র। এর পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্তে বাসের কন্টাকটার ওই স্কুল ছাত্রকে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেয়।এরপর নদীয়ার শান্তিপুর কাশ্যপ পাড়ায় বাস ঢুকতেই অভিযুক্ত স্কুল ছাত্রের বাবা দলবল নিয়ে বাস কন্টাকটার উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় বাসের যাত্রীরা প্রতিবাদ করলে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে শান্তিপুর থানায় বাস কন্টাকটার নামে লিখিত অভিযোগ দায়ের করে, স্কুল ছাত্রর বাবা।পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ওই কন্টাকটার কে রাত্রিবেলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে আটক করে। পরবর্তীতে আক্রান্ত যুবককে সঙ্গে নিয়ে ওই স্কুল ছাত্রের অভিভাবকের সঙ্গে মীমাংসা করানোর চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় মীমাংসা করতে চায় না বাস কর্মচারীরা এবং ওই আক্রান্ত বাস কন্টাকটারও। যদিও এর পরবর্তীতে শান্তিপুর থানায় আক্রান্তের পক্ষ থেকে কোনো রকম লিখিত অভিযোগ নেয়া হয়নি বলেও জানান বাস কর্মচারীরা। তাই থানায় শুরহা নাহওয়ায় আদালতের দ্বারস্থ হচ্ছে বাস কর্মচারীরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই স্কুল ছাত্রের বাবার উপযুক্ত শাস্তি না হবে ততক্ষণ তারা এই বাস অবরোধ চালিয়ে যাবেন। তবে আদালতে গিয়ে আইন আইনের পথে চলবে এবং অভিযুক্তর সাজা হবে বলেই আশাবাদী তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.