ফের মর্মান্তিক পথ দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়।
স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে হঠাৎ গাড়িটির চাকা পিছলে গিয়ে গর্তে উল্টে যায়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনায় স্থানীয়রা উদ্ধারকারী দলে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়ার পর পৌছয় উদ্ধারকারী দল। বাকি ১৩ জন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্য।







