অফবিট

সিলিন্ডারে কতটা গ্যাস আছে, বুঝবেন কি করে ?

নিজস্ব সংবাদদাতা: প্রত্যেকটি গৃহিনীর এমন একবার না একবার হয়েছে যে রান্নার মাঝপথে গ্যাস শেষ। এটি কি যে সমস্যা, যারা রান্না করেন তারাই জানেন। সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। আজ এমন কিছু টিপস আপনাদের বলবো, যাতে বোঝা যাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কতটা?

সিলিন্ডারে গ্যাস শেষের আগে ঠিকমতো লক্ষ্য করলেই বোঝা যাবে গ্যাস শেষের মুখে কি না। ছোট্ট কিছু কাজ করলেই জানা যাবে গ্যাসের ভবিষ্যৎ। গ্যাসের আগুনের রং লাল হয় দুটি পরিস্থিতিতে। প্রথমত গ্যাস শেষ হয়ে যাবে যাবে তখন। দ্বিতীয়ত বার্নার বা ওভেনে ময়লা পড়লে।

আরেকটি উপায় আছে যাতে খুব সহজেই গ্যাস আছে কিনা তা জানা যাবে। কিন্তু খুব সাবধান করতে হবে এই কাজ। সিলিন্ডারের গায়ের সব ময়লা ভালো করে মুছে ফেলতে হবে। এবার একটা ভেজা কাপড় দিয়ে পুরো সিলিন্ডারটাকে মুছতে হবে।

এরপর তাকিয়ে থাকতে হবে সিলিন্ডারের দিকে। সিলিন্ডারের যেখানে জল তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সেখানে গ্যাস নেই। কিন্তু যেখানটা শুকোতে দেরি হবে সেখানে গ্যাস আছে। সিলিন্ডারের ভেতরে গ্যাস থাকে তরল তাই এর তাপমাত্রাও হয় কম। এই জন্য গ্যাস ভর্তি জায়গাটা শুকাতে বেশি সময় লাগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.