২০১১ থেকে ২০২৫, বিগত এই ১৪ বছরে সব মিলিয়ে যত না আধার কার্ড বাতিল হয়েছে , তার থেকে বেশি আধার বাতিল হলো শেষ মাত্র ৬ মাসে! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে। যাদের দাবি, UIDAI গত ৬ মাসে প্রায় আড়াই কোটি মানুষের আধার বাতিল করেছে । তবে, হঠাৎ কেন এত আধার কার্ড বাতিল !
জানা গিয়েছে , এই নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আধার কার্ডই নিষ্ক্রিয় বা বাতিল করা হচ্ছে শুধুমাত্র মৃত ব্যক্তিদেরই । আসলে বর্তমানে দেশে বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড সক্রিয় রয়েছে! যার জন্য ভুয়ো আধার বা বেআইনি পরিচয়পত্রর থেকেও বেশি দায়ী, ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না করা।
হিসেব অনুযায়ী মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে , দেশে আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে না । জানা গিয়েছে ২০১১ সালের পর থেকে ২০২৫ পর্যন্ত , ১৪ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। যা দেশের মৃত্যু হারের তুলনায় আধার নিষ্ক্রিয়করণের সংখ্যাটা অনেকটাই কম।
আর এই বিষয় সামনে আসার পরই , দ্রুত কাজ শুরু করে , UIDAI । মৃতের হারের সঙ্গে আধার নিস্ক্রিয়করণের হারের ভারসাম্য তৈরি করতে দ্রুত শুরু হয় কাজ । সংসদে এই বিষয় নিয়ে প্রশ্নের জবাবে , কেন্দ্র জানায়, “গত ৬ মাসে আড়াই কোটি মৃত মানুষের আধার নিষ্ক্রিয় করা হয়েছে।”







