হিন্দুদের উপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে পথে নামলো হিন্দু সমাজ। শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার সামনে হিন্দু সমাজের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচী আয়োজিত হয়।
বিক্ষোভ কর্মসূচীর পাশাপাশি হিন্দু সমাজের নেতৃত্বরা ডেবরা বালিচক রাজ্য সড়কে দীর্ঘ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু সমাজের নেতা তন্ময় দাস সহ একাধিক হিন্দু সমাজের নেতা ও কর্মী।
বিক্ষোভ মঞ্চ থেকে হিন্দু সমাজের নেতা তন্ময় দাস বলেন, “এই রাজ্যে হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে, প্রশাসন নিশ্চুপ! মালদার ঘটনায় প্রশাসনের নীরবতা প্রমাণ করছে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক বিশেষ সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা হিন্দুদের উপর অন্যায় সহ্য করবো না। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।”
তন্ময় দাস আরও জানান, রাজ্যে সুষ্ঠু আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে বিজেপি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাবে।






