সম্প্রতি সময়ে দাঁড়িয়ে ড্রাগস থেকে শুরু করে বিভিন্ন মাদক কান্ডে উঠে আসছে একের পর এক বলি তারকা থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের নাম। এবার নতুন করে সেই তালিকায় নাম যারা অভিনেত্রী কৃষ্ণা অঞ্জুমের। এনআইইউ’র তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল অভিনেত্রীর বাড়ি থেকে। তদন্তকারীদের জালে অভিনেত্রীর সহ আরও ৮ জন।
বর্তমান সময় দাঁড়িয়ে বলিউডে নিউ নরমাল হয়ে উঠেছে তারকাদের মাদক কান্ডে জড়িয়ে থাকার ঘটনা। যার জন্য মুম্বাই শহরে বেশ তৎপর হয়ে উঠেছে ‘অ্যান্টি-নারকোটিক্স ইনটেলিজেন্স ইউনিট’। এবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চলে। সেই অভিযানেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে ৬ গ্রাম মেথামফেটামিন, ৭ গ্রাম ওজি গাঁজা, ১৫ গ্রাম গাঁজা, একটি এলএসডি স্ট্যাম্প ও মোট ৯টি মোবাইল ফোন। এই মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে অঞ্জু কৃষ্ণা, ভিন্সি নিবেধা, কার্তিক রাজা, যশবন্ত, শ্রীরাম, আলভিবিনশা এবং ভেঙ্কটেশ কুমারকে তদন্তকারীরা নিজেদের হেফাজতে নিয়েছে।
এই চক্রের হদিস পেতে ও তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই ৯ জনের সঙ্গে চলবে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে নেসাপাক্কামের বাসিন্দা ৩৩ বছরের ভিগনেশ্বরনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে কোভুরের বাসিন্দা ভেঙ্কটেশ কুমারের কাছ থেকেই মাদকদ্রব্য সংগ্রহ করেছিলেন। তারপরেই একের পর এক এই চক্রের সঙ্গে যুক্ত সদস্যদের নাম সামনে উঠে আসে। তবে এই গাঁজা চক্রের সঙ্গে আরও কোন বলে তারকা জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।







