পাখির চোখ বিধানসভা নির্বাচন । আর তার আগেই , বাংলার নবনিযুক্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর এন রবি। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক আধিকারিক । উল্লেখ্য , এদিন লোকভবনে , বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কোনো বিজেপি নেতৃত্বই উপস্থিত ছিলেন না ।
প্রসঙ্গত , গত ৫ মার্চ কার্যকাল শেষ হওয়ার আগেই , রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস । এরপরেই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন , রবীন্দ্র নারায়ণ রবি । এতদিন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন । সে রাজ্যে একাধিক ইস্যুতে ডিএমকে সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি। তাঁকে পদ থেকে সরানোর জন্য, ডিএমকে সরকার , একাধিকবার রাষ্ট্রপতির কাছে আবেদনও জানায় । আর এবার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর এন রবি ।







