নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে বাংলায় বারংবার হিংসার ঘটনা ঘটেছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলার বর্তমান পরিস্থিতির কথা বিচার করে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। এবার কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘বাংলার পুলিশ যে কোনও রাজ্যের পুলিশের থেকে বেশি দক্ষ। মাত্র ৪টি বুথে গণ্ডগোল দেখা দিয়েছে। এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি। ত্রিপুরায় ৯৬ শতাংশ আসনে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়াই হয় না। আমাদের রাজ্যের ৭১,০০০ বুথের মধ্যে মাত্র চারটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আমাদের দু’জন নিজের লোক মারা গেছে, তবুও কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।’







