রাজ্য

পিংলায় বিরোধীকে টেক্কা দিয়ে জয়ের তালিকায় অনেক‌ এগিয়ে তৃনমূল !

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে শাসকদলের জয়ের খবর সামনে আসছে। কখনও উত্তর ২৪ পরগনা, কখনও পূর্ব মেদিনীপুর, কখনও জলপাইগুড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের পিংলা। যেখানে ৩০ টি পঞ্চায়েত সমিতির ১২ টি ও ১৮২টি পঞ্চায়েত এর মধ্যে ৭৮ টি বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছে তৃনমূল কংগ্রেস। ১০ টি অঞ্চলের মধ্যে ৫টি তথা ৫নং মালিগ্রাম, ৪নং করকাই, ৬ নং ক্ষীরাই, ৯নং বাগনাবাড়(১০/২ জলচক) ও ৩নং ধনেশ্বরপুর অঞ্চলে প্রধান গঠন করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ আসনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় জয় পেয়েছে তৃণমূল। শনিবার অর্থাৎ আজ ছিল মনোনয়নের যাচাই-বাছাই পর্ব। আর তা মিটতেই জয়ের উল্লাসে ফেটে পড়ে ঘাসফুল শিবির। শুরু হয় আবির খেলা ও মিষ্টিমুখ। যদিও, তৃণমূলের এই জয়কে ‘হতাশজনক’ বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.