রাজনীতি

মুকুলের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল , স্মৃতিচারণে মমতা – মোদী

দীর্ঘদিনের সঙ্গী মুকুলের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় । সমাজ মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করলেন মুকুলের । মুখ্যমন্ত্রীর কথায় , “দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।” বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ।

তৃণমূল শুরুর প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুকুল রায় । তবে সময়ের সাথে বদলায় রাজনীতির সমীকরণও । গেরুয়া শিবিরে যোগ দেন মুকুল রায় । তবে পরে ফের প্রাক্তনে ফেরেন তিনি । আর তাঁর প্রয়াণে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন , “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণের সংবাদে আমি বিচলিত ও মর্মাহত। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।” মুখ্যমন্ত্রী আরও লেখেন , “মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।”

মুকুল রায়ের প্রয়াণে , প্রধানমন্ত্রীও শোক জ্ঞাপন করেছেন । তিনি লেখেন , “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.