এই গরমে নারকেল এর জল খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি। এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এবং পুষ্টিতে ভরপুর। নারকেল বা ডাব এর ভিতরে এক গ্লাস এর সমান জল থাকে। কিন্তু জানেন কি ডাব এর ভিতর কোথা থেকে আসে এই জল?
আসলে নারকেল বা ডাব এর যে জল আমরা পান করি সেটি গাছের এন্ডোস্পার্মের অংশ। এই জল গাছ নিজের মূলতন্ত্র দ্বারা সংগ্রহ করে৷ মূল থেকে প্রতিটি কোষের মাধ্যমে পরিবাহিত হয়ে ফলের ভিতরে যায়। যখন এন্ডোস্পার্ম এই জলে দ্রবীভূত হতে শুরু করে, তখন এটি ক্রমে ঘন হতে থাকে। যখন নারকেল পরিণত হতে শুরু করে, তখন এই জলও ধীরে ধীরে শুকোতে থাকে৷ ক্রমে এন্ডোস্পার্ম শক্ত হয়ে সাদা পুরু অংশে পরিণত হয়, যা আমরা নারকেল হিসাবে খাই।
এটি ইলেক্ট্রোলাইটস এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা আপনার শক্তির স্তরকে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে৷ এটি ক্লান্তি এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতেও সাহায্য করে।
ডাব এর জলে আছে, ভিটামিন বি, রাইবোফ্লাভিন , নিয়াসিন , প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড, বায়োটিন, সেইসাথে থায়ামিন , ভিটামিন সি, পটাসিয়াম এবং সোডিয়ামের ট্রেস পরিমাণ। এতে কিছু সাধারণ কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডও রয়েছে।







