জেলা

সিভিক ভলেন্টিয়ারের মার অন্তঃসত্ত্বাকে , মৃত্যু গর্ভস্থ্যের ! রণক্ষেত্র শিলিগুড়ি

সিভিক ভলেন্টিয়ারের মার আদিবাসী অন্তঃসত্ত্বাকে ! আর তাতেই মৃত্যু হলো গর্ভস্থ্যের ! ঘটনার পরই উত্তপ্ত শিলিগুড়ি কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে । প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে নামেন আদিবাসীরা। পুলিশি ব্যারিকেড টপকে , তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ধুন্ধুমার হয়ে পড়ে। ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের মধ্যে । পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পুলিশকে শেষ পর্যন্ত টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়। ছুড়তে হয় জল কামানও । চলে মাইকিং ।

সূত্রের খবর , জমি দখল সংক্রান্ত গন্ডগোল ঘিরেই, সূত্রপাত হয় এই ঘটনার । দিনটা ছিল ২৩ ডিসেম্বর ২০২৫ , ফাঁসিদেওয়াতে একটি জমি দখল নিয়ে অশান্তি শুরু হয় দুই পক্ষের মধ্যে । আর সেখানেই সিভিক ভলেন্টিয়ার এক অন্তঃসত্ত্বাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে । মারধরের জেরেই মৃত্যু হয় গর্ভস্থ্যের । ৯ জানুয়ারি গ্রেফতার করা হয় মহম্মদ কাদের নামের অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে । তবে এই ঘটনায় বাকিরা এখনও অধরা ।

বৃহস্পতিবার , এই ঘটনার প্রেক্ষিতেই অভিযুক্তের ফাঁসির দাবীতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উত্তরকন্যা অভিযানে নামেন । আদিবাসীদের সমর্থনে এগিয়ে আসে বিজেপিও । পূর্ব ঘোষিত এই কর্মসূচির মোকাবিলায় আগে থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন । জলকামান, টিয়ারগ্যাস মোতায়েন রাখা হয়েছিল আগে থেকেই । কিন্তু এদিন রাস্তায় আগুন জ্বালাতে জ্বালাতে এগিয়ে যান বিক্ষোভকারীরা । ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আর তাতেই পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের আকার নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.