রাজ্য

দুর্গোৎসবে চলবে বাড়তি মেট্রো পরিষেবা

দেখতে দেখতে ২০২৪এর শারদ উৎসব। মা দুর্গার আগমনের আগে মাত্র ২৫ দিন বাকি। তবে আরজি করের সেই ঘৃণ্য ঘটনার জন্য সকলের মন আবেগপ্রবণ। তবে তার মধ্যেও দোকানগুলিতে ক্রমাগত ভিড় বাড়ছে। তাই পূজোর শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে বাড়তি মেট্রো পরিষেবা।

দুর্গাপুজো যতো এগিয়ে আসছে ততই দোকানগুলোতে বৃদ্ধি হচ্ছে মানুষের ভিড়। তাই ১৪ই সেপ্টেম্বরের পর থেকে সমস্ত শনি ও রবিবার রাগ করে চলবে বাড়তি মেট্রো। চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বৃদ্ধি হবে মেট্রোর পরিমাণ। কমপক্ষে ২৮টি অতিরিক্ত মেট্রো চলবে। এরপর দুই শনিবার অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর এই সংখ্যাটা আরও বৃদ্ধি হবে। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই উৎসবের মরশুমে ৫৪টি অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সাধারণত নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৩৪টি মেট্রো চলে। তবে উৎসবেরও আবহাওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৮৮। রবিবার এই করিডরে ১৩০টি মেট্রো যাতায়াত করলেও ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর-এই চারটি রবিবারে বাড়তি পরিষেবা পেতে চলেছে নিত্যযাত্রীরা। এই নয়া পরিষেবায় মেট্রো চলবে ১৯৬টি। পাশাপাশি প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে আপাতত কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তবে সারাদিনের মেট্রো চলাচলের জন্য নতুন সূচি দ্রুতই মেট্রো স্টেশনগুলিতে উপলব্ধ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.