বিনোদনরাজনীতি

ভোটের আগে টলিপাড়ায় জল্পনা! প্রার্থী হবেন সোনামণি সাহা? কী বললেন অভিনেত্রী

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে—বাংলা ছবি ও ধারাবাহিকের দুনিয়া থেকে কে-কে রাজনীতির ময়দানে নামতে পারেন। সম্প্রতি একটি কনটেন্টে অভিনেত্রী সুদীপ্তা বক্সীকে শাসক দলের পক্ষে সরাসরি কথা বলতে দেখা গিয়েছে। সেই সূত্রেই তাঁর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
এরই মধ্যে খবর, শাসক দলের সমর্থনে তৈরি একটি কনটেন্টে দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সোনামণি সাহাকে। ইতিমধ্যেই সেই শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। মালদহের মেয়ে সোনামণি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। সম্প্রতি শেষ হয়েছে তাঁর অভিনীত ‘শুভ বিবাহ’ ধারাবাহিক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। ফলে রাজনৈতিক ময়দানে তাঁর প্রবেশ নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে।
তবে এই বিষয়ে সোনামণি স্পষ্ট জানিয়েছেন, “দিদি খুব ভালোবেসে, সম্মান দিয়ে ডাকেন। সেই কারণেই তাঁর আমন্ত্রণে যাই। কিন্তু রাজনীতির সব বিষয় সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। তাই এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার পরিকল্পনা নেই।”
তবে ভবিষ্যতে মালদহ থেকে টিকিট পেলে কী সিদ্ধান্ত নেবেন? অভিনেত্রীর কথায়, সেরকম পরিস্থিতি তৈরি হলে তখন ভেবে দেখতে পারেন।
ইতিমধ্যেই কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অভিনেতা-অভিনেত্রীকে শাসক দলের পক্ষে কনটেন্ট তৈরি করতে দেখা যাচ্ছে। ফলে শেষ পর্যন্ত টলিপাড়ার কোন কোন মুখ ভোটের ময়দানে নামবেন, তা নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.